রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মরিয়া পুলিশ শরজিলের মৌলবাদী যোগ খুঁজতে

মরিয়া পুলিশ শরজিলের মৌলবাদী যোগ খুঁজতে

অনলাইন নিউজ :: ‘দেশবিরোধী’ মন্তব্য করার অভিযোগে ধৃত শরজিল ইমামের সঙ্গে কট্টর ইসলামি সংগঠনগুলির যোগসূত্র প্রমাণ করতে মরিয়া দিল্লি পুলিশ।

গত ২৮ জানুয়ারি বিহারের জহানাবাদ থেকে গ্রেফতারের পরে আদালতের নির্দেশে পাঁচ দিনের জন্য তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটি (বম্বে) থেকে পাশ করার পরে বিদেশে পড়াশোনা, কিছু দিন শিক্ষকতা এবং তার পরে আধুনিক ভারতের ইতিহাসের উপর পিএইচডি করার জন্য জেএনইউ-তে ভর্তি হয়েছিলেন শরজিল। তিনি ইসলামি মৌলবাদী ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন বলে প্রাথমিক ভাবে দাবি দিল্লি পুলিশের। সূত্রের দাবি, জেরায় শরজিল জানিয়েছেন, ভারতে মুসলিমরা বঞ্চনার শিকার। তাই মুসলিমদের অধিকারের প্রশ্নে তিনি বিভিন্ন মঞ্চে সরব হচ্ছিলেন। শরজিলের সঙ্গে কেরলের বিতর্কিত মুসলিম সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ এবং ইসলামিক ইউথ ফেডারেশনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। খোঁজা হচ্ছে তাঁর সঙ্গীদেরও।

সম্প্রতি শরজিলের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে দেশবিরোধী বক্তব্য রাখার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লি, উত্তরপ্রদেশ, অসম মণিপুর-সহ একাধিক রাজ্যের পুলিশ। কয়েকটি মহল দাবি করে, দিল্লি শাহিন বাগে সিএএ-এনআরসি বিরোধী মঞ্চে শরজিল দেশবিরোধী কথা বলেছে। ভাইরাল ভিডিয়ো-র বক্তব্য শরজিলের কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।

যদিও দিল্লি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরজিল ভিডিয়ো-র সত্যতা স্বীকার করেছেন। তাদের দাবি, নিজের গ্রেফতারি নিয়ে কোনও ভাবান্তর নেই ওই যুবকের। অসম সরকারও তাঁকে হাতে পেতে চাইছে।

এর মধ্যেই আজ শরজিল প্রশ্নে সুর চড়িয়েছে শিবসেনা। বিজেপির সদ্য প্রাক্তন শরিক আজ তাদের মুখপত্রে বলেছে, ‘সমগ্র মুসলমান সমাজের মাথা কেটে দিয়েছে শরজিলের বক্তব্য। ওর হাত কেটে তা চিকেন নেক করিডরে ঝুলিয়ে দেওয়া হোক’। শিবসেনা মনে করে, শরজিল কাণ্ডে আখেরে দিল্লি নির্বাচনের আগে ফায়দা হবে বিজেপির। পাশাপাশি সরকারকে সতর্ক করে শিবসেনা বলেছে, সম্প্রতি দেশ জুড়ে হিন্দু ও মুসলিম সমাজের মধ্যে উত্তেজনা ছড়ানোর নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে। চেষ্টা চলছে দেশে অরাজকতা এবং ইরাক, আফগানিস্তানের মতো গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯