রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতের কেরলে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল

ভারতের কেরলে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল

নিজস্ব প্রতিনিধি :: দেশের প্রথম নোভেল করোনাভাইরাস আক্রান্তের খবর মিলল কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্ত তরুণী চিনের উহানের বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়েন।

চিন-ফেরত ওই তরুণীকে কেরলের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। উহানে আটকে পড়া বাকি ভারতীয়দের কাল সন্ধ্যায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বেজিংয়ের ভারতীয় দূতাবাস।

ভারতে এই প্রথম নিশ্চিত ভাবে নোভেল করোনাভাইরাস সংক্রমণের খবর মিলল। গত কাল মালয়েশিয়ার হাসপাতাল থেকে ত্রিপুরার যুবক মনির হাসানের মৃত্যুর খবর আসে। কিন্তু তাঁর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করেনি স্বাস্থ্য মন্ত্রক।

তারা জানিয়েছে, এ পর্যন্ত চিন-ফেরত ৪৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে কেরলের তরুণীর শরীরেই ভাইরাস মিলেছে। তবে আক্রান্তের নাম প্রকাশ করা হয়নি।

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মেলার পরে আজ রোগ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

এ দিকে, চিনে মৃতের সংখ্যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৭০। আক্রান্ত ছ’হাজারের বেশি। এই অবস্থায় চিনের সব চেয়ে বিপজ্জনক শহর উহানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দিল্লি। চিনের কাছে আবেদন জানিয়েছিল তারা। আজ খানিক স্বস্তি দিয়ে বেজিংয়ের ভারতীয় দূতাবাস বলেছে, ‘‘আগামিকাল সন্ধ্যায় বার করে আনা হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।’’ দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, দু’টি বিমানের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম বিমানে শুধু সেই সব ভারতীয়কে নেওয়া হবে, যাঁরা উহান ও তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন এবং বিপন্মুক্ত (অর্থাৎ, যাঁরা ভাইরাসে আক্রান্ত নন, দেশে ফিরতে চান এবং মুক্তির জন্য চিন সরকারের ছাড়পত্র পেয়েছেন)। দ্বিতীয় বিমানে হুবেই প্রদেশের অন্য শহরে আটক ভারতীয়দের আনা হবে।

এই মুহূর্তে আটকে থাকা ভারতীয়দের প্রয়োজনীয় তথ্য জানার কাজ চালিয়ে যাচ্ছে ভারত সরকার ও দূতাবাস। তারা জানিয়েছে, ঠিক কত জন ভারতীয় উহানে আটকে আছেন, সেট এখনই বলা সম্ভব নয়। তাদের কথায়, ‘‘যে তথ্য দেওয়া হচ্ছে, সেটাই চূড়ান্ত, এমনটা নয়। এই (অসম্পূর্ণ) তথ্য জানানোর কারণ একটাই, যাতে আপনারা প্রস্তুত থাকতে পারেন। আমাদের লক্ষ্য সকলকে নিরাপদে দেশে ফেরানো।’’

উহান বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে গবেষণা করতে গিয়ে আটকে পড়েছেন বর্ধমানের বাসিন্দা সাম্যকুমার রায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফোনে জানান, এ দিন বেজিংয়ের দূতাবাস থেকে যোগাযোগ করে শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরানোর কথা বলা হয়। তাঁকে তৈরি থাকতে বলা হয়েছে।

উদ্ধারের জন্য এয়ার ইন্ডিয়ার ৭৪৭ বোয়িং তৈরি রয়েছে বলে জানা গিয়েছে। আটকে থাকা ভারতীয়রা দেশে ফেরার পরে ১৪ দিন একটি শহরে কোয়ারান্টাইন করে রাখা হবে তাঁদের। কিন্তু কোন শহরে ‘নজরবন্দি’ রাখা হবে, তা জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯