শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুপার ওভারে হারছে নিউজিল্যান্ড, ধারাভাষ্য দিলেই স্মিথ

সুপার ওভারে হারছে নিউজিল্যান্ড, ধারাভাষ্য দিলেই স্মিথ

অনলাইন নিউজ :: শেষ তিনটি সুপার ওভারে হারের সময়ে ধারাভাষ্যকার ছিলেন স্মিথ। কেন উইলিয়ামসনদের সঙ্গে হেরে গেলেন তিনিও।

একবার, দু’বার নয়, শেষ সাত মাসে নিউজিল্যান্ড তিন বার সুপার ওভারে হার মেনেছে। আর প্রতিবারই ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার ইয়ান স্মিথ।

সুপার ওভারের টেনশনের মুহূর্তে প্রাক্তন কিউয়ি উইকেটরক্ষক বলে বসেন, ওদের জন্য আমাকেও জীবনের কয়েকটা বছর হারাতে হয়েছে। মজা করেই কথাগুলো বলেছিলেন স্মিথ। কিন্তু এই পরিসংখ্যান সামনে আসতেই অনেক কিউয়ি সমর্থকের প্রশ্ন, স্মিথ কি তা হলে সুপার ওভারে নিউজিল্যান্ডের জন্য অপয়া?

সুপার ওভারের টেনশন ছুঁয়ে গিয়েছিল রোহিত-কোহেলিকে। কোহেলি তো ম্যাচ শেষে বলেই ফেলেছিলেন, ‘‘আশা ছেড়েই দিয়েছিলাম।’’ সুপার ওভারে সেই ম্যাচই রোহিত ঘুরিয়ে দেন একার ব্যাটে। ধারাভাষ্য দিতে বসে মাঠের উত্তেজনা অনুভব করতে শুরু করেন প্রাক্তন কিউয়ি উইকেটকিপার ইয়ান স্মিথও।

তিনি ধারাভাষ্য দিতে বসলে সুপার ওভারে কিউয়িদের কপাল পোড়ে। সেই প্রসঙ্গ উত্থাপন করে স্মিথ বলেন, ‘‘এই সুপার ওভার যদি টাই হয়, তা হলে আমি অবসর নেব। ওদের জন্য জীবনের কয়েকটা বছর আমাকেও হারাতে হয়েছে।’’

সাত মাসের ব্যবধানে সুপার ওভারে তিনটি হারের কথাই উল্লেখ করেছেন স্মিথ। সেই সঙ্গে এ রকম টেনশনের মুহূর্ত যে তিনি উপভোগও করেন, তা জানাতে ভোলেননি স্মিথ। তাঁর আশঙ্কা অবশ্য সত্যি হয়নি। হ্যামিল্টনের সুপার ওভার টাই হয়নি। রোহিত শর্মা আগেই ম্যাচ শেষ করে দেন। ফলে স্মিথকেও নিজের কথা রাখতে অবসর নিতে হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯