রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশি হাসপাতালে ভর্তি, চীনফেরত জ্বরাক্রান্ত রোগী

বাংলাদেশি হাসপাতালে ভর্তি, চীনফেরত জ্বরাক্রান্ত রোগী

চীনফেরত জ্বরাক্রান্ত এক বাংলাদেশিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে চীন থেকে ঢাকায় আসেন ওই তরুণ। তিনি চীনের একটি প্রদেশে এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তবে তিনি চীনের উহান প্রদেশ থেকে আসেননি। শাহজালাল বিমানবন্দরে আসার পর থার্মাল স্ক্যানারে তার জ্বর ধরা পড়ে।

সেসময় তার শরীরের তাপমাত্রা ছিল ১০০ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তিনদিন ধরে তার শরীরে জ্বর রয়েছে। জ্বর থাকায় তাকে বিমানবন্দরে কোয়ারেন্টাইনে রাখা হয়। সকালে তার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. এএসএম আলমগীর বলেন, শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নন, ঠান্ডাজনিত জ্বরে আক্রান্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯