শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ইউনিয়ন আওয়ামী লীগে ভাঙ্গন?
চাদাবাজী মামলাসহ একাধিক মামলার আসামি হলেন ওয়ার্ড আ.লীগ সেক্রেটারি
আনোয়ার হোসেন :: বাচ্চু বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে টুমচর গ্রামের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন চাঁদাবাজী মামলাসহ একাধিক মামলার আসামি বাচ্চু। এতে বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হলেও প্রভাবশালীদের ভয়ে তারা মুখ খুলছেন না। তাই তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, বাচ্চু প্রভাবশালী নেতাদের অনুপ্রেরণায় চন্দ্রমোহন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে বাচ্চু সেক্রেটারি প্রার্থী হন। গত ১৭ জানুয়ারি বাচ্চু সেক্রেটারি নির্বাচিত হন।
ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতারা বলেন, চাঁদাবাজী মামলার চিহ্নিত আসামি বাচ্চু প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছেন।
তারা আরো বলেন, ২০০৯ সালের আগে বাচ্চুসহ তার বোনের কাছে ইউনিয়নের অনেক লোকেই ইজ্জত হারিয়েছেন। চাঁদাবাজ ও ফেন্সিডিল বাচ্চু নামে পরিচিত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায় ইউনিয়নে।
ইউনিয়নবাসী বলেন, ২০০৯ সালে বাচ্চুসহ তার বোন মরিয়মের প্রতারনার শিকার ১২ ডজন পুরুষ ও নার্গিসের জমজমাট মাদক ব্যবসা এবং চাঁদাবাজ বাচ্চুর নামে বরিশালের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
তারা আরো বলেন, সেই বাচ্চু হয় ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি তারা মনে করেন বাচ্চুকে সেক্রেটারি বানিয়েছেন না যেনও আওয়ামীলীগকে কলংকিত করেছেন।
জানা গেছে, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের লোপ্তে আলী সিকদারের ছেলে বাচ্চু চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সক্রিয় ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির একাধিক সভাপতি ও সেক্রেটারি বিরুদ্ধে ইউনিয়নে গুঞ্জন রয়েছে, কেউ কেউ মনে করেন মোটা অংকের অর্থের বিনিময়ে ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগে তারা নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে জানতে চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতাদের মোবাইলে ফোন দেওয়া হলে কল রিসিভ করে। কিন্তু তারা কমিটির ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বলেন, এই কমিটির মধ্যে দিয়ে ওয়ার্ডে বিতর্কিত আওয়ামীলীগ তৈরি করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি পরিচালনা কমিটির চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি জানান, বাচ্চুসহ সবাই ভালো লোক বিদয় আমরা তাদেরকে ওয়ার্ডের দ্বায়িত্ব দিয়েছি।