বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই চালকসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি শহরতলীর সুতালড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানাযায়, ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে ঝালকাঠি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো – ব ১১-১৫৩২) বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায় এবং বাস ড্রাইভার জামাল আহত হয়। একই সাথে ট্রলি ড্রাইভার এরাশাদ গুরুতর আহত হয়। এ সময় যাত্রীবাহী বাসে থাকা যাত্রীদের মধ্যে ৮/১০ জন যাত্রী আহত হন। আহত বাস যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

অপরদিকে দুর্ঘটনার শিকার বাস ও ট্রলী পুলিশ হেফাজতে রয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাস চালক জামাল হোসেন ও ট্রলি চালক রাশেদকে স্থানীয়দের সহযোগীতায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানন্তর করা হয়। বরিশালে ট্রলি চালক এরশাদের অবস্থায় আশংঙ্কা জনক হওয়ায় শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানানন্তর করেন। পরে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথেই ট্রলি চালক এরশাদ ইন্তেকাল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯