বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামালপুর ১১ জনের নামে মামলা, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে

জামালপুর ১১ জনের নামে মামলা, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে

অনলাইন নিউজ :: জামালপুরে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুসহ ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু জানান, পুলিশকে মারধরের কোনও ঘটনা ঘটেনি। মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে পুলিশই উল্টো তার সঙ্গে ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করে।

গ্রেফতারকৃতর নাম মো. মনিরুজ্জামান (১৯)। তিনি জামালপুর শহরের বিয়ারা পলাশতলা এলাকার কামরুজ্জামানের ছেলে ও যুবলীগের কর্মী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন জামালপুর শহরের গেটপাড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে শহরে প্রবেশ করছিলেন মো. মনিরুজ্জামানসহ তিন যুবক।

এ সময় সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু, মোটরসাইকেলটির কোনও নম্বরপত্র ছিল না। পরে মো. মনিরুজ্জামান ও তার লোকজন তার ওপর উত্তেজিত হয়ে কাগজপত্র দেখাতে অস্বীকার করেন। পরে ফোন করে মো. শুভ নামের একজনকে ঘটনাস্থলে ডেকে আনেন তারা। ঘটনাস্থলে শুভ তাকে মোটরসাইকেলটি ছেড়ে দিতে বলেন, অন্যথায় তার চাকরি খেয়ে ফেলার হুমকিও দেন। পরে মোবাইল ফোনে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহার সঙ্গে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে শুভ কথা বলিয়ে দেন। রাজন সাহা মোটরসাইকেলটি ছেড়ে দিতে অনুরোধ করেন সার্জেন্টকে।

কিন্তু তার অনুরোধে মোটরসাইকেলটি ছেড়ে না দেওয়ায় ঘটনাস্থলে উপস্থিত হন রাজন সাহা। এ সময় সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় প্রসিকিউশন (মামলা) লিখতে যান। তার প্রসিকিউশন লিখতে বাধা দেন সেখানে উপস্থিত থাকা যুবকেরা। একপর্যায়ে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সদস্য জুবায়ের হোসেনকে কিল-ঘুষি মারতে থাকেন যুবকেরা। তারা আটক করা মোটরসাইকেলের চাবিটি ছিনিয়ে নেন। পরে তিনি দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ এবং মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ওরফে রাজুসহ ১১ জনের নাম ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯