মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আইনশৃঙ্খলা বাহিনী ইসি’র নির্দেশনা অনুযায়ী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী ইসি’র নির্দেশনা অনুযায়ী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যা বলবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী কাজ করবে। আর একইদিনে সিটি নির্বাচন ও সরস্বতী পূজা পড়ায় নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি ইসির।

এই সিদ্ধান্ত তারা নেবে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনও কারণ নেই।’
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক দায়িত্ববান। কাজেই আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনও শঙ্কা নেই। ইসি আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’

তিনি আরও বলেন, ‘গত নিবার্চনে আমরা যেসব ওয়াদা করেছিলাম তা পূরণ করা হয়েছে। এই কারণে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শুধু শিক্ষার হার না, সবকিছুতে আমরা সফল, যা বলে শেষ করা যাবে না।’

তিনি বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর এখন দেশের সাক্ষরতার হার ৭৩ ভাগে পৌঁছেছে। অভিভাবকরা বুঝতে শিখেছেন শিক্ষার বিকল্প নেই। জোর গলায় বলতে পারি, দেশের প্রত্যন্ত এলাকায়ও কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে না। প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সব স্কুলেই অবকাঠামো উন্নত করা হয়েছে। এ কারণে আমরা সবস্তরে শিক্ষার সুফল পাচ্ছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯