রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৫০ জনের বিরুদ্ধে মামলা, মমতাকে ঘিরে

১৫০ জনের বিরুদ্ধে মামলা, মমতাকে ঘিরে

অনলাইন ডেস্ক :: বামফ্রন্ট সমর্থিত শিক্ষার্থীদের সিএএ-বিরোধী একটি মিছিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।
বুধবার (১৫ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা ওয়ান ইন্ডিয়া জানায়, এই ঘটনায় ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত এবং সিএএ-বিরোধী লড়াইয়ে হতাশার অভিযোগে বামপন্থীদের বিক্ষোভের মুখে পড়েন মমতা।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষয়ক্ষতি, সরকারী কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা, জামিন অযোগ্য ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় সংস্থাটি। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এই মামলা নথিভুক্ত করা হয়।

বার্তা সংস্থার তথ্য মতে জানা যায়, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন। মূলত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর পরই টিএমসির ছাত্র সংগঠনের ধরনামঞ্চে সিএএ বিরোধিতায় সামিল হওয়ায় তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চেয়ে স্লোগান দিতে থাকে ছাত্ররা।

মমতা বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎকার। আমাদের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তাঁর কাছে আমি রাজ্যের দাবি তুলে ধরেছি একজন মুখ্যমন্ত্রী হিসেবে। যে আর্থিক সহায়তা এখনও কেন্দ্রের কাছ থেকে পাওয়া যায়নি তা উত্থাপন করেছি প্রধানমন্ত্রীর কাছে।

তবে মমতার এই আচরণকে দ্বিমুখী রাজনৈতিক আচরণ বলে অভিযোগ তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং প্রস্তাবিত এনআরসি-র বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মধ্যেই মোদী কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শো বছরের উদযাপনে অংশ নিতে এই শহরে এসেছিলেন। রাজ্যে দু’দিনের সফরে ছিলেন প্রধানমন্ত্রী। তখনই রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯