বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল গৌরনদী স্কুল ব্যাগে ধারালো অস্ত্র, ৫ ছাত্রকে বহিষ্কার

বরিশাল গৌরনদী স্কুল ব্যাগে ধারালো অস্ত্র, ৫ ছাত্রকে বহিষ্কার

অনলাইন ডেস্ক :: বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল ব্যাগ থেকে ধারালো ছুরি ও চাপাতি উদ্ধারের ঘটনায় ৫ স্কুলছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলো- উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র রাসেল হাওলাদার, দশম শ্রেণির ছাত্র হামিম মৃধা, নাঈম সিপাই, এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান ও শাহাদাত হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিদ্যালয়ে শিক্ষার্থীদের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে হামলার পরিকল্পনাকারী ওই ৫ ছাত্রকে বহিষ্কার করা হয়।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে হামলার উদ্দেশ্যে ওই ছাত্ররা স্কুল ব্যাগে করে ধারালো অস্ত্র নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে। পরে বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানতে পেরে তাৎক্ষণিক তাদের ব্যাগ তল্লাশি করে ধারালো ৩টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করেন।

এ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে সর্বসম্মতিক্রমে হামলার পকিল্পনাকারী ওই ৫ ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯