মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার মাশরাফি ১৪ সেলাই নিয়ে মাঠে খেলছেন

এবার মাশরাফি ১৪ সেলাই নিয়ে মাঠে খেলছেন

অনলাইন ডেস্ক :: চোট কখনও তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুই হাঁটুতে বেশ কয়েকটি অস্ত্রোপচারের ধকল নিয়ে খেলে যাচ্ছেন এখনও। সোমবার বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে থাকতে চান মাশরাফি মুর্তজা।

শনিবার প্রথম পর্বের শেষ ম্যাচে রাইলি রুশোর ড্রাইভ ঠেকাতে গিয়ে ব্যথা পেয়েছেন মাশরাফি। বাঁ হাতের আঙুলে সেলাই পড়েছে ১৪টি। তবু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠের বাইরে থাকতে রাজি নন ঢাকা প্লাটুনের অধিনায়ক।

তিনি বলেছেন, ‘ব্যাটিং করতে কিছুটা কষ্ট হবে। তারপরও কালকে ইনশাআল্লাহ খেলবো। যদিও সেলাই কাটতে দুই সপ্তাহ লাগবে। আশা করি ব্যথা কমে যাবে আর আমি খেলবো।’

ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসানও অধিনায়ককে নিয়ে আশাবাদী, ‘মাশরাফি কাল থেকেই বলছে খেলবে। চোট নিয়েও বহুবার সে মাঠে নেমেছে। যদিও এবার তার হাতে ১৪টি সেলাই। আসলে সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। যেহেতু ডান হাতে চোট নেই, তাই বল করতে সমস্যা হবে না। তবে মাঠে নামার সিদ্ধান্ত তার ওপরে ছেড়ে দিয়েছি আমরা।’

এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বক্তব্য, ‘মাশরাফি চোট নিয়ে খেলতে চাইলে আমরা ব্যবস্থা করে দেবো। সে জানিয়েছে খেলতে চায়। এমন নয় যে চোট নিয়ে সে খেলতে পারবে না। যদিও সেলাই শুকাতে সময় লাগে। তাই এমন অবস্থায় ৩/৪ দিন না খেলাই ভালো।’

খুলনা টাইগার্সের রুশোর জোরালো ড্রাইভ ঠেকাতে গিয়ে ব্যথা পেয়ে কিছুক্ষণ মাঠে শুয়েছিলেন মাশরাফি। ওঠার পর দেখা যায় হাত থেকে রক্ত ঝরছে। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর ১৪টি সেলাই নিতে হয়েছে ঢাকা প্লাটুন অধিনায়ককে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯