মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম সিএমপির শীতবস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে

চট্টগ্রাম সিএমপির শীতবস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে

অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে গরিব অসহায় ও শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন শায়লা স্কয়ারে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আমেনা বেগম বলেন, পুলিশ শুধু আইনি কার্যক্রম বা সহায়তা প্রদান করে বসে থাকে না। পুলিশ এখন সকল প্রকার মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা বাড়িয়েছে বহুগুণ। দেশের বা সমাজের যে কোনো দুর্যোগ কিংবা বিপদ-আপদে পুলিশ সবার আগে ঝাঁপিয়ে পড়ে।

তিনি আরও বলেন, শীতার্ত মানুষের কষ্ট নিবারণে পুলিশের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদেরকে সুবিধা বঞ্চিত মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯