শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: ইরানে ১৭৬ আরোহী নিয়ে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ারপোর্টে ফিরে আসার চেষ্টা করেছিল বলে জানিয়েছে ইরানের তদন্তকারীরা।
গতকাল বুধবার ভোর ৬টার দিকে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরের অদূরে ৯ ক্রুসহ ১৭৬ জন আরোহী নিয়ে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এতে কোন যাত্রীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উড়োজাহাজটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভূপতিত হয় উড়োজাহাজটির।
বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটিতে আগুন লেগে গিয়েছিল। পাইলট চেষ্টা করেও আর এয়ারপোর্টে ফিরিয়ে আনতে পারেননি। এয়ারপোর্টের কিছুটা দূরে শস্য ক্ষেতে তা ভূপাতিত হয়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান অস্থিরতার মধ্যে এমন ভয়াবহ দুর্ঘটনায় বিশ্বব্যাপি ব্যাপক আলোচিত হয়েছে। তবে উড়োজাহাজ দুর্ঘটনায় কোন নাশকতার যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮২ জনই ছিলেন ইরানের নাগরিক। বাকি যাত্রীদের ৬৩ জন কানাডার, ১১ জন ইউক্রেনের, ১০ জন সুইডেনের নাগরিক ছিলেন। এছাড়াও আফগানস্তানের চারজন, যুক্তরাজ্যের তিনজন ও জার্মানির তিনজন নাগরিক ছিলেন।