সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার : আতিকুল

নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার : আতিকুল

ঢাকা ডেস্ক :: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘এই শহরে নারীরা যেন অবাধ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কাজ করব।

নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার করছি। বিষয়টি আমার নির্বাচনি ইশতেহারে থাকবে।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে, সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সংগঠনের কর্মী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

এ সময়, ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা আসলে মায়েদের সম্মান করতে ভুলে গেছি। মা থেকেই তো আমরা সবাই।

এমন ঘটনা আমাদের মা-বোনদের সঙ্গে হলে সেটা আমরা মেনে নিতে পারব না। মানুষরূপী পশুদের এমন শাস্তি হওয়া উচিত যেন আর কেউ এমন অপরাধ করার কথা চিন্তাও করতে না পারে।’
আরও বক্তব্য রাখেন- তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ আবিদা সুলতানা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ বলেন, ‘ধর্ষকরা মানুষরূপী নরপশু! তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি আমাদের সমাজকে নারীদের জন্য নিরাপদ করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।’

এ সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘শুধু গ্রেফতার নয় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষকরা বারবার এই নিকৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।’

তিনি আতিকুল ইসলামকে নির্বাচনি ইশতেহারে নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯