রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এক থেকে পাঁচের মধ্যে নারী নির্যাতনে ঢাকার অবস্থান

এক থেকে পাঁচের মধ্যে নারী নির্যাতনে ঢাকার অবস্থান

অনলাইন নিউজ :: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, অনির্বাচিত ও জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকার কারণে নারী ও শিশু নির্যাতন বাড়ছে।

নারী নির্যাতনে ঢাকা এক থেকে পাঁচ নম্বরের মধ্যে অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
বসবাসের জন্য ঢাকা পৃথিবীর সবচেয়ে অযোগ্য শহর বলে মন্তব্য করে ইশরাক বলেন, এমনকি নারী ও শিশু নির্যাতনের দিক দিয়ে ঢাকা অনিরাপদ শহরের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে। এটা হয়েছে শুধু একটি অনির্বাচিত ও জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকার কারণে।

ডিএসসিসি নির্বাচনে বিএনপির এ মেয়র পদপ্রার্থী আরও বলেন, ৩০ জানুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। এই আন্দোলনে জাতীয়তাবাদী দল জয়ী হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, যুবদল নেতা গিয়াস আল মামুন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯