বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
এবারে সাকিব বিসিবির চুক্তি থেকে বাদ

এবারে সাকিব বিসিবির চুক্তি থেকে বাদ

অনলাইন রিপোর্টর :: নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চুক্তিতে কারা থাকছেন তা চূড়ান্ত না হলেও সাকিব যে থাকছেন না সেটি চূড়ান্ত। তবে সাকিব বাদ পড়লেও নতুন চুক্তিতে থাকছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

আগামী ১২ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সভায় ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিও চূড়ান্ত হবে।
আইসিসির নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সাকিব আবার ক্রিকেটে ফিরবেন চলতি বছরের অক্টোবরে। সাকিব ফেরার আগেই শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ।

তাই টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নেওয়ার সম্ভাবনা কম। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সাকিবকে ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় পুরো বছরই ক্রিকেটের বাইরে থাকায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন তিনি।

অন্যদিকে, বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিশ্বকাপের পর বাংলাদেশ খেলেছে মাত্র ৩টি ওয়ানডে। এ বছরও মাত্র ৯টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এছাড়া মাশরাফির অবসর নিয়ে গুঞ্জন অনেক দিন ধরে। তবে অবসরের ব্যাপারে মাশরাফিও এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানায়নি। তাই তাকে রেখেই নতুন চুক্তি চূড়ান্ত করার কথা ভাবছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান চুক্তির ব্যাপারে বলেন, ‘সাকিব যেহেতু নিষিদ্ধ, কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার বিষয় নেই। আর মাশরাফির থাকা না থাকা তার ওপরই নির্ভর করছে।’

প্রসঙ্গত, বিসিবির আগের চুক্তিতে ছিল ১৭ জন ক্রিকেটার। এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। এ ক্যাটাগরিতে ছিলেন ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। বি ক্যাটাগরিতে মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ও লিটন দাস। এছাড়া রুকি ক্যাটাগরিতে ছিলেন আবু হায়দার রনি, সাইফউদ্দিন, নাঈম, জায়েদ ও খালেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯