শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরানি সেনাপ্রধানের হুমকি? যুদ্ধে জড়ানোর সাহস নেই যুক্তরাষ্ট্রের

ইরানি সেনাপ্রধানের হুমকি? যুদ্ধে জড়ানোর সাহস নেই যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক :: ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো সাহস মার্কিনিদের নেই বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।

স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

শনিবার (৪ জানুয়ারি) এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা সম্পদে আঘাত করলে দ্রুততম সময়ের মধ্যে ৫২টি ইরানি স্থাপনায় হামলা চালাবে মার্কিনিরা।
ট্রাম্পের এ ধরনের মন্তব্যের জবাবে আব্দুর রহিম মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে ইরানের ৫২টি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। তবে ওই হামলা চালানোর সাহস তাদের আছে কি না এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার।

এরপর ইরানের সেনাপ্রধান যোগ করেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা মার্কিনিরা ইতোমধ্যেই বুঝতে পেরেছে। এই হত্যাকাণ্ডের যে চড়া মূল্য দিতে হবে সেটা তারা ভালো করেই জানি। তাই নিজেদের অপরাধ ঢাকতে বিভিন্ন মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সাহস তাদের নেই।

উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে সোলাইমানিসহ তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গাড়িবহরে ড্রোন হামলা চালায় মার্কিনবাহিনী। এতে নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯