শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফুঁসে উঠেছে জেনারেল সোলাইমানি হত্যায় গোটা ইরান

ফুঁসে উঠেছে জেনারেল সোলাইমানি হত্যায় গোটা ইরান

অনলাইন ডেস্ক :: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রতিক্রিয়ায় আজ দেশজুড়ে বিক্ষোভ ও শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে।

রাজধানী তেহরানে জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ করেছেন এবং রাজধানীর মসজিদ ও ধর্মীয় কেন্দ্রগুলোতে শোক সমাবেশ চলছে।
বিক্ষোভ ও শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানাচ্ছেন।

রাজধানী তেহরানের পাশাপাশি দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। গোটা ইরান যেন ফুঁসে উঠেছে। তাদের প্রিয় জেনারেলের মৃত্যুতে গোটা জাতি শোকে মুহ্যমান। ধর্মীয় নগরী কোম ও মাশহাদের বিক্ষোভ সমাবেশেও মানুষের ঢল নেমেছে। জেনারেল সোলাইমানির জন্মস্থান কেরমানের সব মানুষ যেন রাস্তায় নেমে এসেছেন। তাদের প্রায় সবার হাতে আমেরিকার বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড এবং কাসেম সুলাইমানির ছবি শোভা পাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতার পাশাপাশি প্রেসিডেন্ট, সংসদ স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং সামরিক বিভাগের প্রধানেরা জেনারেল সোলাইমানির শাহাদাতের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা সবাই আমেরিকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, আমেরিকা এই বোকামির জবাব পাবে এবং মার্কিন সরকার এই কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯