মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫০ ডলার; ছক্কা প্রতি

২৫০ ডলার; ছক্কা প্রতি

অনলাইন ডেস্ক :: অস্ট্রেলিয়ার চলমান দাবানলে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য মানুষ। ভয়াবহ এই দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসছেন অনেকেই।

সম্প্রতি আই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অজি ব্যাটসম্যান ক্রিস লিন ঘোষণা দিয়েছেন বিগ ব্যাশে তাঁর মারা প্রতি ছক্কার জন্য ২৫০ ডলার করে তিনি দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য দেবেন।

সম্প্রতি এই হার্ড হিটার ব্যাটসম্যান তাঁর ব্যক্তিগত টুইটারে নিজের ব্যাটিং ও দাবানলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হে বন্ধুরা, এ বছর বিগ ব্যাশে আমি যত ছক্কা মারবো প্রতিটির জন্য ২৫০ ডলার রেড ক্রস বুশফায়ার আপিলে দান করব।’
তাঁর এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তাঁর সাথে সহমত পোষণ করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডার্চি শর্টও।

এদিকে পার্থ স্কর্চার্সের বোলার ফাওয়াদ আহমেদও তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে বলেন, চলতি মৌসুমে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য তিনিও ২৫০ ডলার দান করবেন।
বিজ্ঞাপন
চলতি বিগ ব্যাশে এ যাবৎ টুর্নামেন্টের একক সর্বোচ্চ ১২ টি ছয় মেরেছেন লিন। আর ম্যাক্সওয়েল মেরেছেন ৯ টি ছয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। সেই সাথে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের ১২ শতাধিক বাড়ি ধ্বংস হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯