রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দশকের সেরা পাসপোর্ট আরব আমিরাতের

দশকের সেরা পাসপোর্ট আরব আমিরাতের

বার্তা পরিবেশক, অনলােইন:: গত এক দশকের সেরা পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।

পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

এ খবরে আরব দেশের মধ্যে প্রথম পাসপোর্ট র্যাং কিংয়ের শীর্ষে উঠে এলো সংযুক্ত আরব আমিরাত।

শনিবার সিএনএন, বিবিসি ও খালিজ টাইমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়, আশ্চর্যজনক হারে গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে যাওয়ায় দশকের সেরা পাসপোর্ট খেতাব পেল দেশটি।

তারা জানায়, গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে প্রায় ১৬১ শতাংশ। এর বর্তমান গতিশীলতা স্কোর ১৭৯। বিশ্বের প্রায় ৯০ শতাংশ দেশেই আরব আমিরাতের পাসপোর্টধারীরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করে।

পাসপোর্ট ইনডেক্সের তথ্যানুযায়ী, দশকের সেরা পাসপোর্টের তালিকায় আরব আমিরাতের পরেই রয়েছে যুক্তরাজ্য। এর পর যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।

গত ১০ বছরে এ তালিকায় জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট কয়েকবার স্থান পেলেও বেশিরভাগ সময়ই শীর্ষস্থানটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই দখলে রেখেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯