শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৮ বছরের নিচে বিয়ে নিষিদ্ধ: সৌদি আরবে

১৮ বছরের নিচে বিয়ে নিষিদ্ধ: সৌদি আরবে

অনলাইন রিপোর্টর :: সৌদি আরবের আইন মন্ত্রণালয় ১৮ বছর বয়সের নিচে বিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে ।

সেই সঙ্গে দেশটিতে নারী ও পুরুষ উভয়ের জন্যেই বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের আইনমন্ত্রী ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের চেয়ারম্যান শেখ ওয়ালিদ আল সামানি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

সৌদি আরবে বাল্যবিয়ে খুব সাধারণ একটি ঘটনা। দেশটিতে প্রতি সাত জনের মধ্যে একজন মেয়ের ১৮ বছরের কম বয়সে বিয়ে হয়ে থাকে। সম্প্রতি এ চিত্র পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষিদ্ধ করে সৌদি আরব। এবার বিয়ের সর্বনিম্ন বয়সসীমা ১৮ করার মাধ্যমে ১৮ বছরের কম বয়সে বিয়ে নিষিদ্ধ করা হলো।

এ আইন নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আইন অমান্য করলে রাখা হয়েছে না শাস্তির বিধান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯