রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
তুরস্কে অভিবাসী বোঝাই নৌকা ডুবে, বাংলাদেশিসহ নিহত ৭

তুরস্কে অভিবাসী বোঝাই নৌকা ডুবে, বাংলাদেশিসহ নিহত ৭

অনলা‍ইন ডেস্ক :: তুরস্কে অবৈধ অভিবাসী বোঝাই একটি নৌকাডুবিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতরা পাকিস্তান, বাংলাদেশি এবং আফগানিস্তানের নাগরিক বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত তিনটায় পূর্ব তুরস্কের ইরান সীমান্তবর্তী লেক ভ্যানে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তুরস্ক হয়ে ইউরোপের মূল অংশ যেতে এই রুটটি ব্যবহার করে থাকে মানবপাচারকারীরা।

বিতলিসের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, অভিবাসী বোঝাই নৌকাটি লেক ভানের উত্তর তীরে আদিলসেভাজ জেলার দিকে যেতে উল্টে যায়।
পাঁচজন ব্যক্তিকে লেক থেকে মৃত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হয় আরও ৬৪ জন। এর মধ্যে হাসপাতালে দুজন মারা যায়। উদ্ধারকৃতদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

নৌকাতে ঠিক কত জন যাত্রী ছিল, তা এখনও স্পষ্ট নয়। পরিচয় শনাক্ত করা না গেলেও নিহতেরা পাকিস্তান, বাংলাদেশি ও আফগানিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯