রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লন্ডনে আলোচনা সভা মহান বিজয় দিবস উপলক্ষে

লন্ডনে আলোচনা সভা মহান বিজয় দিবস উপলক্ষে

অনলাইন রিপোর্টর :: নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে পৃথকভাবে দুটি অনুষ্ঠান পালিত হয়।
২৪ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত দুই পর্বে অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। সংগঠনের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মোহাম্মদ শাহাজানের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন আশিক বক্স।

অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ নিসচার অন্যতম সদস্য সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যবসায়ী ঝলক পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ ট্রেজারার আছাওয়ার আলী, সদস্য সুলতান মাহমুদ,আশিক বক্স, সুলতান মোহাম্মদ, টিপু সুলতান, রুমান আহমেদ, আতিকুর রহমান, শেখ মোহাম্মদ আলী, মোহাম্মদ তায়েব, সরোয়ার মোহাম্মদ, লাহিন আহমেদ, মজুমদার আলী, মুহাম্মদ আয়াত, লুৎফুর রহমান, সাদিকুর রহমান, মোহাম্মদ ডালিম প্রমূখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন- মুক্তিযুদ্ধের বিজয় আমাদের সবার জন্য গৌরবময় এবং যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তাদের কথা ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সভায় বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। সেই সাথে যারা মহান মুক্তিযুদ্ধের সময় আত্মত্যাগ করেছেন তাদের আত্মার শান্তির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিসচার প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে সবাইকে খাওয়ানো হয়। উপস্থিত সবাই জনাব ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু কামনা করে সব সময় নিসচাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯