শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এক লাখ যুবকের চাকরি দিচ্ছে সরকার

এক লাখ যুবকের চাকরি দিচ্ছে সরকার

বার্তা পরিবেশক, ঢাকা:: এক লাখ তরুণকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করবে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৭ কোটি ৩৫ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পসহ নয় প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, এই প্রকল্প চলতি অর্থবছরে বাস্তবায়ন শুরু হয়ে চলবে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়/জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাস্তবায়ন করবে প্রকল্পটি।পরিকল্পনামন্ত্রী জানান, তরুণদের ড্রাইভিংয়ের পাশাপাশি অটোমেকানিক্সের প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে চলতি পথে হঠাৎ কোনো যানবাহন বিকল হলে তাৎক্ষণিকভাবে মেরামত করতে পারেন। তাদের চাকরিও দেয়া হবে। দেশের ৬৪টি জেলায় বিদ্যমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিএমটিআইয়ের প্রস্তাবে বলা হয়েছে, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশ-বিদেশের উপযোগী ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পের আওতায় দেশের বেকার যুবক-যুবতীরা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ লাভ করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯