সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ঘোষণা

৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ঘোষণা

অনলাইন রিপোর্টর :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির অর্থাৎ ৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দিনটিকে তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার কথাও উল্লেখ করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘৩০ ডিসেম্বর বিএনপির উদ্যোগে সমাবেশ করা হবে।

সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ওইদিনে দেশব্যাপী বিএনপি কার্যালয়ে কালোপতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।’

তিনি বলেন, ‘গোটা জাতির প্রত্যাশা ছিল ২০১৪ সালে বিনাভোটে সরকার গঠন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির জন্য হয়তো তাদের অনুশোচনা হবে এবং গণতন্ত্র উত্তরণের একটা পথ দেখানো হবে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য কোনও দিকনির্দেশনা থাকবে আওয়ামী লীগের কাউন্সিলে। কিন্তু জাতি চরমভাবে হতাশ হয়েছে। কোনও পথ কিংবা আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে এই কাউন্সিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯