মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: হাজার হাজার মানুষের উপস্থিতিতে চকরিয়ার পূর্ব ভেওলার পীরে কামেল আলহাজ্ব মাওলানা এহসানুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
২৩ ডিসেম্বর আছরের নামাজের পর পূর্ব বড় ভেওলা শামশু মিয়ার বাজার সংলগ্ন জি.এন.এ মিশনারী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানাজার বিশাল মাঠ সহ আশেপাশে তিল পরিমান ঠাই ছিলোনা।
সর্বত্র মুসল্লী আর মুসল্লী।প্রসংগত, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এহছানুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হরজত আলহাজ্ব মাওলানা এহসানুল হক (প্রকাশ ভেওলার পীর এহছান হুজুর) সোমবার ২৩ ডিসেম্বর সকাল ৮ টার দিকে ইন্তেকাল করেন। পূর্ব ভেওলার এহসান পীর সাহেবের মৃত্যুর খবরে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। একজন বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে এলাকায় তাঁর বেশ সুনাম ছিলো।