শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে খাল ও জলাশয় রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ঝালকাঠিতে খাল ও জলাশয় রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ঝালকাঠি প্রতিনিধি :: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে আজ থেকে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও অবৈধ দখলদার উচ্ছেদের প্রথম ধাপের কার্যক্রম শুরু করেছে ।

আর তারই ধারাবাহিকতায় সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি জেলার সহযোগীতায় জেলা প্রশাসকের নেতৃত্বে সদর উপজেলাধীন বাউকাঠি বাজার থেকে শুরু করে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি জেলা কার্যালয় থেকে খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছিল। নোটিশ প্রদানের পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই ১৫টি বসতঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার মাধ্যমে উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালীন সময় ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান উপস্থিত ছিলেন। প্রথম ধাপে জলাশয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দ্বিতীয় ধাপে নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও আবর্জনা মুক্ত করে পানি চলাচলের উপযুক্ত করা হবে বলে সেই সাথে ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯