সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুতুবদিয়ার অস্ত্র ও ইয়াবাসহ হারুন মেম্বার পুলিশের হাতে আটক

কুতুবদিয়ার অস্ত্র ও ইয়াবাসহ হারুন মেম্বার পুলিশের হাতে আটক

অনলাইন রিপোর্টর :: বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা ডন সাইফুল করিমের অন্যতম সহযোগি একাধিক মামলার পলাতক আসামী কুতুবদিয়ার হারুন মেম্বারকে ঢাকা থেকে আটক আটক করেছে পুলিশ।

তার আস্তানা একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও একই ইউনিয়নের শান্তির বাজার এলাকার বারেক উল্লাহর পুত্র।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ফেরদৌস জানান-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের মুখে গা ঢাকা দিয়েছিল ইয়াবা ডন সাইফুলের অন্যতম সহযোগি এই হারুন মেম্বার। সর্বশেষ ২২ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিন্টু রোড থেকে তাকে আটক করে কুতুবদিয়া থানার একদল পুলিশ। পরে সোমবার ভোররাতে তাকে নিয়ে কুতুবদিয়াস্থ তার আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান ওসি ফেরদৌস। তিনি আরো জানান-হারুন মেম্বার নিহত ইয়াবা ডন সাইফুল করিমের সহযোগি হিসেবে টেকনাফ থেকে ইয়াবার চালান কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেত। এরই সুবাদে হারুন টেম্পু গাড়ির হেলপার থেকে আজ বিপুল সম্পদের মালিক বনে গিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯