শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাশ্মীর সীমান্তে ফের গুলির লড়াই, নিহত দুই পাকিস্তানি সেনা

কাশ্মীর সীমান্তে ফের গুলির লড়াই, নিহত দুই পাকিস্তানি সেনা

অনলাইন রিপোর্টর :: আগস্টের ৫ তারিখ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ (এ) ধারা প্রত্যাহার করা হয়। তারপর থেকেই কাশ্মীর-সহ ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা।

আর জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে তাদের ভারতে অনুপ্রবেশ করানো চেষ্টা করছে পাকিস্তানি সেনা ও আইএসআই (ISI)। কিন্তু, ভারতীয় জওয়ানরা প্রতিবারই তাদের সেই চেষ্টা রুখে দিচ্ছে।

শুক্রবার রাত থেকে ফের একই চেষ্টা করে মুখের মতো জবাব পেল পাকিস্তান। ভারতীয় সেনার গুলিতে নিহত হল পাকিস্তানের দুই সেনা। আর ভারতের থেকে ছোঁড়া গোলায় ধ্বংস হল পাকিস্তানের একটি বাঙ্কার। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পালানওয়ালা সেক্টরে।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে কাশ্মীরের পালানওয়ালা ও তংধার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ও গোলা ছুঁড়তে শুরু করে পাকিস্তান।

পালটা জবাব দেন ভারতীয় সেনা জওয়ানরাও। উভয়পক্ষের লড়াইয়ে পাকিস্তানের দুই সেনা খতম হয়। ধ্বংস হয় পাকিস্তানের একটি বাঙ্কারও। তবে এর ফলে ভারতীয় জওয়ানদের কোনও ক্ষতি হয়নি। ওই দুই সেক্টরে যোগ্য জবাব পেয়ে আক্রমণের গতিমুখ ঘুরিয়ে নেয় পাকিস্তান। শনিবার ভোররাতে অধিকৃত পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালি এলাকা থেকে গুলি ও গোলা ছোঁড়ে। পালটা জবাব দেয় ভারতও।

প্রসঙ্গত উল্লেখ্য, পাঁচ আগস্টের পর থেকে জম্মু ও কাশ্মীর সীমান্তে মোট ৯৫০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। আর এখনও পর্যন্ত এই বছরে মোট ২৪০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে তারা।

গত বছরের ১৮০০ বারের জায়গায় এখনও পর্যন্ত ৬০০ বার বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। ভারতীয় সেনা পোস্টের থেকে সীমান্তবর্তী জনবসতি এলাকাতেই বেশি আক্রমণ চালিয়েছে। এর ফলে গত একবছরে শিশু-সহ অনেক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯