রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫ দেশের হাতে থাকতে পারে না, মুসলিমদের ভাগ্য

৫ দেশের হাতে থাকতে পারে না, মুসলিমদের ভাগ্য

অনলাইন ডেস্ক :: বিশ্বের পৌনে ২০০ কোটি মুসলমানের ভাগ্য এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের হাতে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

এ সময় এরদোগান বলেন, বিশ্ব পাঁচের চেয়েও বড়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ভেটো ক্ষমতা রাখে ফলে ছোট দেশেগুলোর জন্য বিপত্তি হয়।

‘পৃথিবী পাঁচের চেয়েও বড়’ এই স্লোগান পুনর্ব্যক্ত করে এরদোগান নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

এরদোগান আরও বলেন, এ সব থেকে নিশ্চুপ রাখতে অভ্যুত্থান প্রচেষ্টা, অর্থনৈতিক সন্ত্রাস ও অপবাদসহ নানা চাপের মুখে তুরস্ক মাথানত করেনি।

তিনি জোর দিয়ে বলেন, তারা তুরস্কের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, আর আমরা পাশাপাশি ফিলিস্তিন, গাজা, রোহিঙ্গা, লিবিয়া, সোমালিয়া এবং সিরিয়ার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং বৈঠকের আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। এতে কয়েকশ’ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুসলিম বিশ্বের নানা বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯