শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তান

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তান

বার্তা পরিবেশক, অনলাইন:: আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতা কাঁপিয়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন শহরকেও।

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩। খবর ইকোনোমিক টাইমস ও খালিজ টাইমসের।

তবে পাকিস্তানের আবহাওয়া দফতরের মতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। আর ভারতের আবহাওয়া দফতর ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে।

ভূমিকম্পটির উৎস ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকিস্তানের কাছে ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৯ মিনিটে কেঁপে উঠে নয়া দিল্লি।

পাকিস্তানের উত্তরাঞ্চলও এই ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছে দ্য ডন। এছাড়া লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, মুররেসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯