সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শুরু হয়েছে কাজী সাদিক হাসান রেটিং দাবা টুর্নামেন্ট

শুরু হয়েছে কাজী সাদিক হাসান রেটিং দাবা টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চ.বি.) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২ কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও সিজেকেএস’র সার্বিক সহযোগিতায় ১৯ ডিসেম্বর শহীদ কাজী সাদিক হাসান আন্তর্জাতিক রেটিং উন্মুক্ত দাবা টুর্নামেন্ট এম এ আজিজ স্টেডিয়ামের জিএমনেশিয়াম হলে শুরু হয়েছে।

বৃহস্প্রতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়াস্থ জিএমনেশিয়ামে প্রধান অতিথি থেকে ৭দিন ব্যাপী দাবা টুর্নামেন্টের শুরু উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ও (চ.বি.) প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২ ‘র সদস্য প্রফেসর ডাঃমোহাম্মদ শামীম হাসান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের মহাসচিব ও সিজেজেএস সহ-সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম শহীদভ্রাতা কাজী সাজ্জাদ হাসান।

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সুরজিৎ বড়–য়ার সভাপতিত্বে এবং চবির ছাত্রী ইসরাতনূর মৌ’র সঞ্চালনায়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য সম্মানিত অতিথি মহিলা রেটিং দাবাড়ু ইয়াছমিন বেগম , সমিতির সহ-সভাপতি অধ্যাপক নোমান আহমদ সিদ্দিকী দাবা কমিটির হাজী জাহিদুল ইসলাম,দাবা সম্পাদক তনিমা পারভীন ,দাবা কমিটির রাকিবুল ইসলাম সাচ্চু, টিংকু বড়ুয়া,আলী কায়সার পারভেজ, চ.বি. প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২-র এটিম হামিদুল হক চৌধুরী,জাকির হোসেন,নিয়াজ আহম্মদ চৌধুরী,শামীম আল-জোবায়ের,নাহিদ আক্তর ঝুলন ,আনোয়ারা বেগম,অধ্যক্ষ নুরুল আমিন,শামসুজ্জামান আলমগীর,আ,আ, শাহজাহান,আমীর হোসেন,এডঃতরুণ বিশ্বাস এবং জাতীয় আরবিটর প্রকৌঃএস.এম তারেক প্রমুখ।

প্রধান অতিথি ডাঃ শামীম বলেন, শহীদ কাজী সাদিক হাসানের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। সাদিক অত্যন্ত মেধাবী ও স্মার্ট ছিল। তাই মেধার খেলা দাবাতে সে রীতিমতো উৎরে গিয়েছিলো। তার সাথে আমার দাবা খেলার স্মৃতি রয়েছে। তিনি আরো বলেন, শহীদদের কখনো মৃত্যু হয় না। এই টুর্নামেন্টের মাধ্যমে সাদিক চির জাগরুক থাকবে। সাদিকের ভাই কাজী সাজ্জাদ হাসান চ.বি. প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’ ৮২উদ্যোগকে স্বাগত জানিয়ে এই টুর্নামেন্টের ধারাবাহিকতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

উন্মুক্ত এ টুর্নামেন্টে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২শতাধিক দেশি বিদেশি দাবাড়– অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশাবাদী। ৯ রাউন্ডের সুইচ লীগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট পরিচালিত হবে। টুর্নামেন্টে দুই ক্যাটাগরীতে মোট ১ লক্ষ ৬০ হাজার ৫শত টাকার পুরস্কার প্রদান করা হবে। এতে সার্বজনীন পুরস্কারে চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ ১০টি এবং বিশেষ পুরস্কারে অনূর্ধ্ব-১২, ১৬ ও চ.বি ছাত্র-ছাত্রীসহ ১৭টি পুরস্কার রয়েছে।২৫ ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি স্টেডিয়াস্থ জিএমনেশিয়ামে চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯