মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে

বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে

অনলাইন ডেস্ক :: আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ।

গতবছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বেলজিয়াম ফিফা বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে থেকেই বছর শেষ করছে । ফলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা দল হওয়ার গৌরব অর্জন করল রবার্তো মার্টিনেজের দল। এদিকে অবস্থান অপরিবর্তিত আছে ব্রাজিল-আর্জেন্টিনার।

গত বছর বাংলাদেশ ছিল ১৯২তম স্থানে। এবার ১৮৭তম স্থানে থেকে বছর শেষ করল জেমি ডের শিষ্যরা। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১০৮তম স্থানে। বছরের হিসেবে, আগেরবারের তুলনায় ১১ ধাপ অবনতি হয়েছে ভারতের।

এশিয়ার শীর্ষে জাপান। এশিয়া র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান (৩৩)। তিন থেকে পাঁচে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া (৪০), অস্ট্রেলিয়া (৪২) ও কাতার (৫৫)।

বিশ্বকাপ জয়ী ফ্রান্স তালিকায় দ্বিতীয় অবস্থানে,তিনে রয়েছে ব্রাজিল। একধাপ এগিয়ে চারে রয়েছে ইংল্যান্ড। উরুগুয়ে দুই ধাপ এগিয়ে উঠেছে পাঁচে। প্রথম দশের মধ্যে ৬ নম্বরে ক্রোয়েশিয়া, সাতে পর্তুগাল, আটে স্পেন, ৯ নম্বরে আর্জেন্টিনা ও কলম্বিয়া আছে ১০ নম্বরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯