মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। আরও দু’দিন তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। তবে ঢাকায় তাপমাত্রা এই পরিমাণ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। মূলত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।