শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
অনলাইন বার্তা পরিবেশক :: স্বপ্নের সোনার হরিণ পাইয়ে দিতে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করিলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঠিক প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়কে আরো নজরদারি বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী।
বিশ্বের ১৭৩ টি দেশে কাজ করছে বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখ কর্মী। ২০১৮-১৯ অর্থবছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৯শ ৩৩ জনের। এ খাত থেকে গেলো অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এমন বাস্তবতায় ঢাকায় পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। উদ্বোধনী অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্সদাতাকে সিআইপি সম্মাননা দেয়ার পাশাপাশি অভিবাসীদের নিরাপত্তায় বাধ্যতামূলক বীমাপত্র তুলে দেয় হয়।
শেখ হাসিনা বলেন, অভিবাসনের গতি প্রকৃতি পরিবর্তনশীল, তাই চাহিদা অনুযায়ী নতুন শ্রমবাজার খুজতে হবে। পাশাপাশি দক্ষ কর্মী গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসীদের আরো দায়িত্বশীল হবার আহবানও জানান প্রধানমন্ত্রী।