সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রাজবাড়ী কালুখালীতে দুই বাসের সংঘর্ষে বলি ৫

রাজবাড়ী কালুখালীতে দুই বাসের সংঘর্ষে বলি ৫

অনলাইন বার্তা পরিবেশক :: রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর জেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের জামান শেখের ছেলে মিজান শেখ (২৫), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল(৭০), কুষ্টিয়া জেলার সদর থানার আবুল কাশেমের ছেলে মিলন (২৭)। অন্য দুইজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে তিনটার কিছুক্ষণ পর কুষ্টিয়াগামী লালন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ পরিবহনের মাঝামাঝি আঘাত করলে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোয়াদ্দার জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯