শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারের শীর্ষ কর্মচারীরা ৯৪ লাখ টাকার গাড়ি পাবেন

সরকারের শীর্ষ কর্মচারীরা ৯৪ লাখ টাকার গাড়ি পাবেন

অনলাইন রিপোর্টর :: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর গ্রেড ১ ও ২ পর্যায়ের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৯৪ লাখ টাকার জিপ গাড়ি কিনতে পারবে।
গ্রেড ৩ পর্যায়ের কর্মচারীদের জন্য কেনা যাবে ৫৭ লাখ টাকার জিপ।

রেজিস্ট্রেশন, শুল্ক, করসহ গাড়ির দাম নির্ধারণ করে নতুন এই নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত সপ্তাহে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবার (এসি ও ননএসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর যানবাহন ক্রয়ে অনুমতি বা বরাদ্দ প্রদানের সময় এই মূল্য অনুসরণ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুন নাহার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৪৪ লাখ টাকার মাইক্রোবাস, ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্স, ৩৫ লাখ টাকার প্রাইভেট কার, ২৮ লাখ টাকার পিকআপ, ১ লাখ ৪০ হাজার টাকার মোটরসাইকেল, ৬৯ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস, ৪২ লাখ ২৯ হাজার টাকার বাস, ৩৯ লাখ টাকার ৫ টনের ট্রাক, ৩১ লাখ ৭৫ হাজার টাকার ৩ টনের ট্রাক কিনতে পারবে সরকারের দপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯