সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গোপালগঞ্জে প্রেমিকাকে গণধর্ষণ

গোপালগঞ্জে প্রেমিকাকে গণধর্ষণ

অনলাইন ডেস্ক :: প্রেমিকাকে বাগেরহাট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ডেকে এনে প্রেমিকসহ তিনজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলের এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।
শনিবার রাতে পুলিশ মূল অভিযুক্ত রফিক মুন্সিকে গ্রেপ্তার করেছে। রফিক টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের হাবিবুর মুন্সির ছেলে। মামলার অন্য আসামিরা হলো- একই গ্রামের ছবেদ আলী শেখের ছেলে মাজহারুল শেখ এবং মিজানুর রহমান শেখের ছেলে আবু দাউদ মিল্টন শেখ।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, ৯ মাস আগে ওই তরুণীর সঙ্গে রফিকের পরিচয় হয়। এরপর তারা মোবাইল ফোনে কথা বলত। গত শুক্রবার তরুণীকে ফোন করে টুঙ্গিপাড়ায় ডেকে নেয় রফিক। এরপর তিনজন মিলে তাকে ধর্ষণ করে। মামলার পর পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত মল্লিক বলেন, শনিবার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯