রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সংগ্রাম সম্পাদক আবুল আসাদের ৩ দিনের রিমান্ডে

সংগ্রাম সম্পাদক আবুল আসাদের ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক :: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম আজম আসামি আবুল আসাদকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এর জেরে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। পরে শুক্রবার সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এর জেরে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্রিকা অফিসের কার্যালয়ে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। খবর পেয়ে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। এরপর রাতে মামলা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯