মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মৌলভীবাজারের বড়লেখায় বস্তাবন্দী লাশের পরিচয় মেলেনি

মৌলভীবাজারের বড়লেখায় বস্তাবন্দী লাশের পরিচয় মেলেনি

নিজস্ব বার্তা পরিবেশক :: মৌলভীবাজারের বড়লেখায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের একটি বেতের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ শনিবার ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালদিগা গ্রামের হাসান আহমদ (১৩) নামের এক কিশোর গতকাল বিকেলে ছাগল খুঁজতে গিয়ে ওই বাগানে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তাটি ঘিরে ছিল মাছি উড়ছিল। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। হাসান ঘটনাটি তার মামাকে জানায়। মামা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, লাশটি তিন থেকে চার দিন আগের হতে পারে। লাশে পচন ধরে গেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, ‘এখন পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। পরিচয় জানার জন্য বিভিন্ন জাগায় খবর পাঠিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯