বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্টর :: দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গ প্রভিন্সের উলিয়াস পার্ম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বেলাল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেলাল দোকানের দরজা বন্ধ করে তালা লাগানোর সময় একদল সন্ত্রাসী গুলি করে ভেতরে প্রবেশ করে।
দোকানের ভেতর তছনছ করে গুরুত্বপূণ মালামাল তারা নিয়ে যায়।
এতে ঘটনাস্থলে বেলাল মারা যান। নিহত বেলাল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আঁটিয়া গান্ধী গ্রামের ব্যাপারী বাড়ীর নুরুজামানের পুত্র।