রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে একই দিনে তিন স্বর্ণ পদক

বাংলাদেশে একই দিনে তিন স্বর্ণ পদক

অনলাইন ডেস্ক :: এসএ গেমসে সোনার পদক জিতে চলেছে বাংলাদেশ। শনিবার এখন পর্যন্ত তিন তিনটি পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে। এর মধ্যে দুটি ভারোত্তোলন, আরেকটি ফেন্সিংয়ে সোনার পদক এসেছে।

শনিবার নেপালের পোখারায় এসএ গেমসে ভারোত্তোলনে প্রথম সোনার পদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবীকে।
এরপর একই ক্যাটাগরিতে সোনার পদক জেতেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন তিনি।

ফেন্সিংয়ে সোনার পদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবরে ইভেন্টে সোনা জেতেন তিনি। এবারই প্রথম দক্ষিণ এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ফেন্সিং।

এসএ গেমসের চলতি আসরে এ নিয়ে ৭টি সোনার পদক জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও পেয়েছে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯