শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদারীপুর সদর হাসপাতালের ল্যাব সহকারীর দুর্নীতির প্রমাণ মিলেছে

মাদারীপুর সদর হাসপাতালের ল্যাব সহকারীর দুর্নীতির প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিনিধি :: মাদারীপুর সদর হাসপাতালের ল্যাব সহকারী মিন্টু সরদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দায়েরকৃত অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। পরবর্তী কার্যক্রমের অংশ হিসাবে মিন্টু সরদারকে তার সম্পদ বিবরনী দাখিল করার জন্য বলা হয়েছে। ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানা গেছে।
মাদারীপুর সদর হাসপাতালের ল্যাব সহকারী মিন্টু সরদার দীর্ঘ প্রায় ২২ বছর একই স্থানে চাকরি করার সুবাদে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পরেন। গরীব ঘরের সন্তান হয়ে শুধুমাত্র তৃতীয় শ্রেণির চাকুরে হয়েও দুর্নীতি করে লাখ লাখ টাকা কামিয়েছেন। চাকরির সুবাদে তিনি মালিক হয়েছেন ৩টি মাইক্রোবাস, ২টি অ্যাম্বুলেন্স, ১টি প্রাইভেটকারের।

এছাড়াও তিনি মোটরসাইকেল এর একটি শো রুম করে ওই ব্যবসাটিও পরিবর্তন করে এখন অন্য ব্যবসা করছেন। কালকিনিতে ৪০ শতাংশ জমির উপর দোতালা একটি বাড়ি করেছেন। একটি প্লট কিনেছেন ৫০ লাখ টাকায়। এছাড়া মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকেও তার শেয়ার রয়েছে।
মাদারীপুরে ল্যাব সহকারী মিন্টু সরদারের বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হলে আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করে। মামলা দায়েরের পর মিন্টু সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে বরখাস্ত হয়েও প্রভাব খাটিয়ে মিন্টু হাসপাতালে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যপারে মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, অনিয়ম ও দুর্নীতির কারণে ল্যাব সহকারী মিন্টু সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাজে নয় হাজিরা দিতে সে হাসপাতালে আসে, হাসপাতালে তার কাজ করার কোন সুযোগ নাই।
অভিযোগের ব্যাপারে মিন্টু সরদার বলেন, আমার প্রতিপক্ষ উদ্যেশ্যমূলকভাবে আমাকে হয়রানি করার জন্য অভিযোগ দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯