সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে কবর খুঁড়তে গিয়ে পাওয়া জীর্ণ শিশুটি এখন সুস্থ

ভারতে কবর খুঁড়তে গিয়ে পাওয়া জীর্ণ শিশুটি এখন সুস্থ

অনলাইন ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশে কবর খুঁড়তে গিয়ে পাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছিল অক্টোবরে। নিজের মৃত শিশুকে কবর দেয়ার জন্য সেখানে গিয়েছিলেন ব্যবসায়ী হিতেশ কুমার সিরোহি। কিন্তু সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন তিনি আরেক নবজাতককে। বিবিসি জানিয়েছে, সেই উদ্ধার হওয়া নবজাতক এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং হাসছে।
মৃত সদ্যোজাতককে কবর দিতে গিয়েছিলেন হিতেশ। মাটি খুঁড়তে গিয়ে লক্ষ্য করেন তিন ফুট নীচে একটা শক্ত কিছু রাখা রয়েছে। সেটি ছিলো মাটির পাত্র। পাত্রটা টেনে বাইরে নিয়ে আসার পর তাজ্জব হয়ে যান তিনি। পাত্রের ভিতরে তখনও ছটফট করছে একটা তাজা প্রাণ। এক সদ্যোজাত কন্যা শিশু! ভীষণ জোরে শ্বাস নিচ্ছিল সে।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে শিশুটিকে স্থানান্তর করা হয় ডা. খান্না’র শিশু হাসপাতালে। শিশুটি এখানে নিবিড় পর্যবেক্ষণ শেষে তাকে বাড়িয়ালা জেলার শিশু কল্যাণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক রাভি খাননা বলেন, তার ওজন বেড়েছে। রক্ত কণিকার সংখ্যাও সন্তোষজনক।
যেহেতু শিশুটির মা-বাবার পরিচয় এখনো জানা যায়নি, তাই এখনও শিশুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকছে বাড়িয়ালা শিশু কল্যাণ কর্তৃপক্ষ। সেখানে তাকে নির্দিষ্ট সময় রাখা হবে। এরপর কেউ যদি তাকে দত্তক নিতে চায় তাহলে আবেদন করতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯