শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে অমুসলিম শরনার্থীরা নাগরিকত্ব পাবেন, মুসলিমদের জন্য কোন দেশ

ভারতে অমুসলিম শরনার্থীরা নাগরিকত্ব পাবেন, মুসলিমদের জন্য কোন দেশ

অনলাইন ডেস্ক :: গতকাল বুধবার ভারতের সংসদে নাগরিকত্ব (সংশোধনী) বিল পেশ হয়েছে। এই বিলটি পাশ হলে ভারতে অমুসলিম শরনার্থীরা নাগরিকত্ব পাবেন। এদিকে এই বিলটি পেশের পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা সানা ইলতিজা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বিজেপি সরকার যে মুসলিম সম্প্রদায়ের কাউকে কোনও রকম আনুকূল্য প্রদর্শন করতে চাইছে না এটা তারই ইঙ্গিত।
সংসদে এই বিতর্কিত বিল পাশ হওয়ার পরেই পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের টুইটারে লেখা হয়, ‘ভারত মুসলিমদের দেশ নয়।’
প্রসঙ্গত, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে গত ৫ আগস্ট আটক করা হয়। ওইদিন সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে দেওয়া হয়। তাঁর কন্যা সানা ইলতিজা মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেন।

আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাঁরা সেখানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতীয় নাগরিকত্ব চাইছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই বিলের বিরোধিতা করেছে বিরোধীরা। তাদের দাবি, এই বিলে মুসলিমদের প্রতি বৈষম্য রয়েছে।
যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, তারা আশপাশের দেশের ‘নিপীড়িত’ সংখ্যালঘুদের সাহায্যার্থে দায়বদ্ধ।

এই প্রথম মেহবুবা মুফতির কন্যা সরকারকে মুসলিমদের বিরোধাচরণ করার জন্য দায়ী করলেন তা নয়। জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর টুইটারেও তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
তিনি লিখেছিলেন, ভারত সরকারের উদ্দেশ্য পরিষ্কার এবং অশুভ। তারা দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের জনতত্ত্ব বদলে নিতে চায়। মুসলিমদের শক্তি এতটাই তারা খর্ব করে দিতে চায় যাতে তারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকে।

গত ৫ আগস্ট থেকে মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ ও তাঁর পুত্র ওমর আবদুল্লাহকে আটক করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত পরিষ্কার জানা যাচ্ছে না, কবে তাঁদের মুক্তি দেওয়া হতে ‌পারে।
নাগরিকত্ব (সংশোধনী) বিলের লক্ষ্য হলো- ছয়টি সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়া। হিন্দু, ক্রিশ্চান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি-অন্য দেশের এই ছয় ধর্মাবলম্বী যে মানুষরা কোনও বৈধ নথিপত্র ছাড়া ভারতে আসবেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার এই বিল সম্পর্কে বলেন, ভারতের তিন প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ। ফলে সেখানে কেবল অ-মুসলিমরাই ধর্মীয় নিপীড়নের শিকার হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯