রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: দীর্ঘ এক মাস বন্ধ থেকে আগামীকাল থেকে আবারো চালু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৫ ডিসেম্বর সকালে শিক্ষার্থীদের জন্য হল সমূহ খুলে দেয়া হলেও ক্লাস পরীক্ষা চালু হবে আগামী ৮ ডিসেম্বর।
৪ ডিসেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
এর আগে গত ৫ নভেম্বর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলা আন্দোলনকারীদের উপরে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ হামলায় শিক্ষক, সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়। এর প্রেক্ষিতে ঐদিন সিন্ডিকেটের জরুরি এক সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।