শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হল প্রাধ্যক্ষের কাছে লাঞ্ছিত ভিপি নুরের অভিযোগ

হল প্রাধ্যক্ষের কাছে লাঞ্ছিত ভিপি নুরের অভিযোগ

অনলাইন ডেস্ক :: নিজেকে লাঞ্ছিত ও হেনস্থা করার ঘটনা‌র তদন্ত চেয়ে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে যথাযথ ব্যবস্থা নি‌তে বিজয় একাত্তর হল প্রাধ্য‌ক্ষের কা‌ছে অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত এক অভিযোগপত্রে তিনি এই অনুরোধ করেন।

অ‌ভি‌যোগপ‌ত্রে নুরু বলেন, আমি মো. নুরুল হক, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি।
আজ ০৩\১২\২০১৯ ইংরেজি তারিখে দুপুরে বিজয় একাত্তর হলে গণরুমের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করতে গেলে মে-৩০০২-ক রুমে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিকসহ বেশ কয়েকজন ধাক্কাধাক্কি এবং গালিগালাজ করেন। একপর্যায়ে আমার হাত ধরে টানাটানি করেন।

শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি হয়ে হলে গিয়েও এমন অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত হওয়া খুবই দুঃখজনক। অতএব উক্ত ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা যথাযথ নেওয়ার অনুরোধ করছি।
এ বিষ‌য়ে বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড এ জে এম শ‌ফিউল আলম ভূঁইয়া ব‌লেন, ‘আমরা অভিযোগ পে‌য়ে‌ছি। জ‌ড়িত দুই শিক্ষার্থী‌কে আমরা কারণ দর্শা‌নোর নো‌টিশ দেব। প্রথ‌মে তা‌দের বক্তব্য জান‌তে চাইব। তা‌দের বক্তব্য শু‌নে প‌রে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপু‌রে বিজয় একাত্তর হলে গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান ভি‌পি নুর। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী গণরু‌মের দরজা বন্ধ করে দি‌য়ে তাকে রু‌মে ঢুকতে বাধা দেন। একপর্যা‌য়ে বাধ্য হ‌য়ে হল থে‌কে বের হ‌য়ে আসেন তিনি।‌ এসময় তার সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রা‌শেদ খান, ফারুক হোসেনসহ বেশ ক‌য়েকজন নেতাকর্মী ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯