শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ৪ প্রতিষ্ঠানে পুলিশের পোশাক পরে ডাকাতি

বরিশালে ৪ প্রতিষ্ঠানে পুলিশের পোশাক পরে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি :: বরিশালের মুলাদী উপজেলা বন্দরে ৫ নৈশ প্রহরীকে বেঁধে ৩টি স্বর্ণের ও একটি মুদি দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের পোশাক পরে ওইসব প্রতিষ্ঠানে ডাকাতি করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুপুর পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রতিষ্ঠানগুলোর ভুক্তভোগী মালিকরা জানান, গত সোমবার রাত ৯টার দিকে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান। রাত আড়াইটার দিকে খবর পান বন্দরে ডাকাত পড়েছে। পুলিশের পোষাক পরিহিত ডাকাতরা দায়িত্বরত ৫ নৈশ প্রহরীকে বেঁধে ওই প্রতিষ্ঠানগুলোর তালা কেটে স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যান। এর মধ্যে একজন নৈশ প্রহরী বাবুল তার বাঁধন খুলে ছুটে গিয়ে টহল পুলিশে খবর দেয়। টহল পুলিশ গাড়ি নিয়ে বন্দরে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
সকালে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।

মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, ‘ঘটনার পর পরই ডাকাতদের ‍আটকে অভিযান চালানো হলেও ডাকাতরা পালিয়ে ‍যায়। তাদের ‍আটকে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯