শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

বার্তা পরিবেশক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিম্নোক্ত প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে মো. মাহামুদুল হাসান, উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান খন্দকার, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে শাহ আল শফি আনসারী, সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন, যশোর মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের মো. এরশাদ আলী সরদার।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, আহাম্মদপুর ইউনিয়নে মো. ফখরুল ইসলাম, ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নে এ. কে. এম. জাকির হোসেন, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে মো. রুহুল আমিন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে মো. মনিরুল হক মিঠু, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় চামটা ইউনিয়নে মো. নিজাম উদ্দিন।

এছাড়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে নাসরিন সুলতানা, চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে মুজিবুল হক, স্বনির্ভর ইউনিয়নে নুর উল্লাহ, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) মো. ওবায়েদুর রহমান, গলিয়ারা (দক্ষিণ) মো. জামাল উদ্দিন প্রধান ও দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে মো. মহিউদ্দীন (মিঠু)।

সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯