শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাভিশনের গাড়ি চালক, মটরসাইকেল-এর ধাক্কায় নিহত

বাংলাভিশনের গাড়ি চালক, মটরসাইকেল-এর ধাক্কায় নিহত

ঢাকা ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাদরাসা রোড সাদ্দাম মার্কেটের সামনে মটর সাইকেল ধাক্কায় মো. আবদুল আল মামুন সরকার (৪০) নামের বাংলাভিশন টেলিভিশনের এক গাড়ি চালক নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিয়াম আলী জানান, তারা কয়েকজন সহপাঠী সাইনবোর্ড গিরিধারা এলাকায় কোচিং শেষ করে মাতুয়াইলের বাসায় যাচ্ছিলে। এসময় মাদরাসা রোডে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে ঢাকাগামী একটি মটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক ইমরান খান জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মামুন। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন । তিনি ৩ সন্তানের জনক ছিলেন। মামুন বাংলাভিশন টেলিভিশনে গাড়ি চালক ছিলেন ।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯